1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

স্বাধীনতা দিবসে ভবানীগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২৬ মার্চ) সকালে ভবানীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের মুহূর্তে উপস্থিত সবাই কিছু সময় নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভূঞা বলেন,“মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের অহংকার। শহীদদের এই ত্যাগকে অর্থবহ করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন,“আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এসময় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিটন মিঞা বলেন,“স্বাধীনতার এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তাদের এই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল ও সৎ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,“স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের সেবাকে আরও সহজ ও কার্যকর করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি আধুনিক, নাগরিকবান্ধব ও উন্নত পৌরসভা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিটন মিঞা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ভবানীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট