1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

বগুড়ায় নিরাময় কেন্দ্র পরিদর্শনে ডিএনসির উপপরিচালক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যরো:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের আওতাধীন লাইসেন্স আবেদিত একটি প্রমিজ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও রিসার্চ সেন্টার পরিদর্শন করেছেন উপপরিচালক জিললুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পরিদর্শনকালে উপপরিচালক কেন্দ্রটির অবকাঠামোগত সুবিধা, চিকিৎসা ব্যবস্থাপনা, রোগীদের আবাসন, নিরাপত্তা ব্যবস্থা, কাউন্সেলিং কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কেন্দ্রটির লাইসেন্স প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শর্তাবলী যথাযথভাবে পূরণ করা হয়েছে কিনা, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

জিললুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন, যেন মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ মান বজায় রাখা হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা হয়। তিনি বলেন, “মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এ থেকে মুক্তি পেতে হলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা, চিকিৎসা ও পুনর্বাসনের সমন্বিত উদ্যোগ।”

তিনি আরও জানান, সরকার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে সারা দেশে অনুমোদিত নিরাময় কেন্দ্রগুলোর মান উন্নয়ন ও কার্যক্রম তদারকি জোরদার করা হয়েছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রতিনিধিরা। তারা ডিএনসি’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও নির্দেশনার মাধ্যমে মাদকাসক্তদের জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর ও মানবিক করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিএনসি বগুড়া জেলা জুড়ে সচেতনতামূলক কার্যক্রম, অভিযান এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট