1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাদল মিয়া,, সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা’র অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১০টায় কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. মাজহারুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, বিএনপি নেতা হাজী মো. জাহেদ আলী ভূঁইয়া, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কলেজের সহকারী অধ্যাপক মো. এলাই মিয়া ইংরেজি বিভাগ ও বিভাগীয় প্রধান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. কাওছার আলমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন। এছাড়াও উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহমদ ও তোফাজ্জল হোসেন টিটু।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর স্মৃতিচারণ করেন। পাশাপাশি রণাঙ্গনের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সভায় শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট