1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর 

সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধিঃ

সাতক্ষীরার  সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ঠা মার্চ সকাল ১০ ঘটিকার  সময় তালা উপজেলা প্রধান ফটকের সামনে  উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  তালা প্রেসক্লাবের একাংশের  সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠ, ডেইলি ভয়েজ অফ এশিয়ার তালা উপজেলা প্রতিনিধি ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাইদুর রহমান সাঈদ, যুগ্ন  সাধারণ সম্পাদক শাহিন আলম,সহ-সাংগঠনিক  সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সাংগঠনিক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কোষাধক্ষ্য এইচ এম  মুফতি এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের  সদস্য  সাংবাদিক জহর হাসান সাগর ।  সাংবাদিক সাঈদ  সম্রাট, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ফারুক  জোয়াদ্দার , সহ-সভাপতি  এম এ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক জি এম খলিলুর রহমান লিতু, সাংবাদিক লিয়াকত হোসেন, শেখ ইমরান হোসেন, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান মাহি, প্রমুখ।  বক্তারা তাদের বক্তব্যের সম্প্রতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর ্সন্ত্রাসী হামলা ও  পাটকেলঘাটায় দুইজন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে হামলা সহ চারজন  সাংবাদিকের  নির্যাতন ও  মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর  তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহাল লুট “” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়। তাছাড়া সম্প্রতি পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে
দুইজন সাংবাদিক দৈনিক সোনালী কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ হাসান মনি ও সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠান এবং পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। ঘটনা স্থলে না থাকলেও আরো দুই সাংবাদিক সহ মোট চারজনের নামে একটি মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজি মামলা করেন। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করার পরেও সম্পূর্ণ  অদৃশ্য শক্তি বলে  নিরঞ্জন দাস সেখানে দোকান ঘর নির্মাণ করে।
আজ সাংবাদিক সমাজের একটাই দাবি ২৪ ঘন্টার ভিতরে এই অবৈধ দোকান যদি ভেঙ্গে দেওয়া না হয়  সাংবাদিকরা আরো কঠোর সংগ্রাম করতে বাধ্য হবে। একই সাথে যে চারজন সাংবাদিকের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে তাদেরকে বেকসুর খালাস দিতে হবে ও  সাথে সাথে যারা মব সৃষ্টি করে সাংবাদিকদের মেরে রক্তাক্ত জখম করছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার  করতে হবে।
এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত  সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ  করেছেন।
মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাসানের সাথে  সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টি কারীদের শাস্তি দাবি করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট