1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর 

মাদারীপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীকে ১০৪ বোতল কোডেন সিরাপসহ গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের রাজৈর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ বোতল কোডেনযুক্ত কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। এ সময় তার সহযোগী অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। মাদারীপুর র‍্যাব-৮ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন (এসপি) স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং জানানো হয়, বুধবার (৪ মার্চ) ভোরে র‍্যাব-৮ এর একটি নিয়মিত টহল দল রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিল। সকাল সাড়ে ৬টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাজেৈর উপজেলার খালিয়া ইউনিয়নের খালিয়া উত্তরপাড়া এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক টিম সকাল ৭টার দিকে খালিয়া উত্তরপাড়া জামে মসজিদের পাশের পাকা সড়কে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে আবুল হাসান গাজী নামে একজনকে আটক করতে সক্ষম হয় আভিযানিক টিম । এসময় তারা জানতে পারেন যে, গ্রেফতারকৃতের সহযোগীর নাম মো. চুন্নু শেখ (৫২),তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকায়। গ্রেফতারকৃত ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৮৭ বোতল ‘ফেয়ারডিল’ এবং ১৭ বোতল অন্য একটি ব্র্যান্ডের কোডেন ফসফেটযুক্ত কফ সিরাপ জব্দ করা হয়। এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, একটি নকিয়া বাটন মোবাইল ফোন এবং একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র‌্যাব-৮ কে জানায়, সে দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে এসব মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রি করে আসছিলো। আটককৃতকে রাজৈর থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য রাজৈর থানা পুলিশ তাকে মাদারীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

নতুন ধরণের কোডেন সিরাপ জাতীয় মাদকের ব্যাপারে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, যে কোনো ধরণের মাদক ও মাদক কারবারীদের বিরুদ্ধে র‍্যাবের জোরালো অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট