1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর 

যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে আটক-২

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪২৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

সোমবার (০২ মার্চ ) দুপুরে পরিচালিত এক অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে জনৈক আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর লালমনিরহাট থেকে রাজশাহী গামী ‘অনিন্দ্য পরিবহন’ নামীয় যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ‘Oppo’ ব্র্যান্ডের স্মার্টফোন ও একটি ‘Linnex’ নামীয় পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন
নওডাঙ্গা ইউপির বালারহাট পূর্ব বালাটারী গ্রামের মজিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে মানিক (২৩) ও একই থানাধীন বুদারবাগ্নি চন্দ্রখানা গ্রামের ইসরাইল হকের ছেলে এনামুল হক (২৫)।

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যাত্রীবাহী বাসসহ যে কোনো পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ডিএনসি বগুড়া সর্বদা তৎপর রয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ভূমিকা রাখতে হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট