1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর 

খেজুরের ছদ্মবেশে ইয়াবা পাচারচেষ্টা ব্যর্থ

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৫০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে বিশেষ কৌশলে পাচারের সময় খেজুর সদৃশ প্যাকেটে লুকানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

রবিবার (০১ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে শিবগঞ্জ থানাধীন ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে হাসি-খুশি স্টোরের সামনে আদিবা ক্ল্যাসিক পরিবহনের একটি যাত্রীবাহী কোচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ঐ রুট দিয়ে একটি বড় মাদকের চালান পাচার হবে। তথ্যের সত্যতা যাচাই করে ভরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩ নম্বরের বাসটির G-3 সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার বহনকৃত একটি সাদা প্লাস্টিক বাজার ব্যাগের ভেতর খালি পানির বোতলের নিচে লাল টিস্যু ব্যাগে স্কচটেপে মোড়ানো তিনটি সাদা জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খেজুর সদৃশ আকারে প্রস্তুত করে কৌশলে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত আলামতের মধ্যে প্রথম ও দ্বিতীয় প্যাকেট থেকে ৫ হাজার পিস এবং তৃতীয় প্যাকেটে ১ হাজার ৯৫০ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউপির শিংজানি গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে শ্রী শংকর চন্দ্র রায় (৫৭)।

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে অভিনব কৌশল অবলম্বন করছে। খেজুর সদৃশ প্যাকেট তৈরি করে ইয়াবা পাচারের চেষ্টা তারই একটি উদাহরণ। তবে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএনসি জানিয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট