1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক মায়ের প্রতি অবহেলায় প্রত্যাহার করা হলো সেই যুগ্ম-সচিবকে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা,পৌর শাখা ও হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  শিবচরে রাতের আঁধারে কুপিয়ে একজনকে জখম,হাসপাতালে ভর্তি বগুড়ায় টাস্কফোর্সের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান,জামিন নামঞ্জুর রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী লন্ডনের বার্কিং ও ডেগেনহামে নির্বাচিত কাউন্সিলর মাদারীপুরের রিপন শেখকে সংবর্ধনা প্রদান মিঠাপুকুরে বিষাক্ত মদপানে ৩ ব্যাক্তির মৃত্যু,অসুস্থ-১ পানামার জালে আধডজন গোলে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল ব্রাজিল চুক্তিতে লেবানন যুদ্ধবিরতির বাস্তবায়ন থাকতে হবে: ইরান জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা

করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত-৯

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানের করাচিতে মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। এসময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) করাচিতে বিক্ষোভে হতাহতের বিষয়টি করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিতে প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে বিক্ষোভকারীদের একটি দলকে কনস্যুলেট ভবনের জানালা ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।

ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাসও ছুড়তে হয়েছে বলে পাকিস্তানভিত্তিক অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠান ইধির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডন।

বিক্ষোভকারীদের মৃত্যু কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ প্রথমে ছয়টি মৃতদেহ সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। পরে পাকিস্তানের ডনের প্রতিবেদনে মৃতের সংখ্যা ৯ জন বলে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট