1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

পরকীয়ার নিষ্ঠুর পরিণতি দুই শিশু রেখে উধাও গৃহবধূ, দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলায় পরকীয়া প্রেমের জেরে ঘটে যাওয়া এক ঘটনায় সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, দুই অবুঝ শিশু সন্তানকে বাসায় ফেলে রেখে এক গৃহবধূ নিজের ছোট বোনের স্বামীর সঙ্গে উধাও হয়েছেন। যাওয়ার সময় তিনি বাড়িওয়ালার বাসা থেকে প্রায় ২ লাখ টাকা নিয়ে পালিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতিতে ওই নারী হঠাৎ বাসা ছাড়েন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন, তিনি ছোট বোনের স্বামীর সঙ্গে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। ঘটনার পর বাড়িওয়ালা বাসা তল্লাশি করে একটি ঘরের আলমারি লক খোলা অবস্থায় দেখতে পান। সেখানে রাখা নগদ অর্থ পাওয়া যায়নি। এতে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী স্বামী ও বাড়িওয়ালা বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সন্তানরাই কি সবচেয়ে বড় ভুক্তভোগী?এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো—পরকীয়ার নিষ্ঠুর খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই অবুঝ শিশু। বাবা–মায়ের দায়িত্বহীন সিদ্ধান্তে তারা আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে।
সচেতন মহলের মতে, ব্যক্তিগত সম্পর্কের ভুল সিদ্ধান্ত কখনোই সন্তান পরিত্যাগের অজুহাত হতে পারে না। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি।
যেন আর কোনো সন্তান এভাবে অনাথ না হয়—এই হোক সমাজের সম্মিলিত অঙ্গীকার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট