1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

স্বৈরাচারী সরকারকে এখনোও বুকে লালন করেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবাশঁবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

জাহিদুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের ৬৫ নং চর বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকরা এখনো বুকে লালন করে ধরে রেখেছে স্বৈরাচারী সরকারের যাবতীয় চিহ্ন। স্বৈরাচারী সরকারের আদর্শ বুকে ধরেই লালিত পালিত হচ্ছে স্কুলের সকল কার্যক্রম। জানা যায় ৫ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বৈরাচারী সরকার ও মুজিবের ছবি অপসারণ করার নির্দেশ দেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস। শিক্ষা অফিসের এই আদেশ অমান্য করে ৬৫ নং চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইতিরানী সরকার তার প্রতিষ্ঠানে অতি যত্নের সাথে রেখে দেন মুজিবের ছবি। স্কুলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই তাদের সামনেই তড়িঘড়ি করে পুরে ফেলেন মুজিবের ছবি। সূত্রে জানা যায় ইতিরানী সরকার স্কুলে যোগদান করার পর থেকেই স্কুলের শিক্ষার মান অবনতি হচ্ছে, দিন দিন এই স্কুল থেকে শিক্ষার্থী অন্য স্কুলে চলে যাচ্ছে, নিয়মিত পাঠদানে ব্যাহত করে গল্পগুজবে মেতে থাকেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইতি রাণী সরকার । হাজিরা খাতায় অগ্রিম তিন-চারদিনের স্বাক্ষরও করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্কুলে পরীক্ষার আগে পরীক্ষার সকল প্রশ্ন ও উত্তর বোর্ডে লিখে দেন ইতি রাদি সরকার উল্লেখিত অভিযোগগুলোর ভিত্তিতে সংবাদ প্রতিবেদক ওই বিদ্যালয়ে গেলে সেখানে দেখা যায় স্কুলের অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল অনেক ভালো। পঞ্চম শ্রেণীর ক্লাসে বাচ্চাদের রিডিং পড়তে বললেও তারা পড়তে পারেনি ক্লাসের শিক্ষার্থীরা বলেন পরীক্ষার সময় ম্যাডাম আমাদের বোর্ডে উত্তর লিখে দেন এবং পরীক্ষার আগে সবকিছু বইয়ে দাগিয়ে দেন, তাই আমরা পরীক্ষা নিয়ে তেমন কোন টেনশন করি না, আমাদের ম্যাডাম অনেক ভালো আমাদের পরীক্ষার হলে অনেক সহযোগিতা করেন। সকল অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষিকা ইতিরানী সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি আপনাদের মায়ের বয়সী আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন এই বলে তিনি টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন এই প্রতিবেদককে। এই বিষয়ে কামারখন্দ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ বলেন আমি এখানে নতুন এসেছি আপনারা কষ্ট করে আগামীকাল আসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট