1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

এক গ্লাস মদ, এক জীবনের ইতি,শৈলকুপায় মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

শৈলকুপা প্রতিনিধি:
একটি সাধারণ সন্ধ্যা, কিছু মদ্যপান, আর তাতেই শেষ হয়ে গেল এক মানুষের জীবন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন নয়ন দাস (৩৫) নামের এক নরসুন্দর। পরদিনই তার মৃত্যু ঘটে। এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) রাতে নয়ন দাস নিজ বাড়িতে মদ পান করেন। এরপর রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অতিরিক্ত বমি করতে থাকেন। পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নয়ন দাস চন্ডিপুর গ্রামের রবি দাসের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। স্ত্রী দীপা দাস চোখের জল সংবরণ করতে না পেরে বলেন, “সেই রাতে সে বাড়ি ফিরে খুবই অসুস্থ হয়ে পড়ে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারলাম না।”এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, নয়ন একজন সাদামাঠা জীবনযাপনকারী মানুষ ছিলেন। পেশায় নরসুন্দর হলেও আচরণে ছিলেন ভদ্র, হাসিখুশি ও পরিশ্রমী। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মদ্যপানের কারণে অসুস্থ হয়ে নয়ন দাস নামের এক ব্যক্তি মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

এই মৃত্যুর ঘটনায় আবারও সামনে এল অনিয়ন্ত্রিত মদপানের ক্ষতিকর প্রভাব। গ্রামীণ সমাজে সহজলভ্য চোলাই মদ কতটা ভয়ানক হতে পারে, নয়ন দাসের মৃত্যু তার এক বাস্তব ও নির্মম প্রমাণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট