1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন ডিমলায় ফায়ার সার্ভিসের দখলে জমি, ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা জমির মালিক

ভোলার তুলাতুলি নবদম্পতির উপর হামলা, আটক

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলা তুলাতলি পার্কে ঘুরতে আসা নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ‘ভাইয়া ২০২০’ গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ গত শনিবার (১৫ ফ্রেবুয়ারি) রাতে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারহান-৪ লঞ্চ থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন- ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত রানা মিয়ার ছেলে মোঃ আরমান হোসেন (১৯) এবং অপরজন ধনিয়া ইউনিয়নের পরির হাট এলাকার বাসিন্দা মোঃ ইউছুফ মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৮)। এদের মধ্যে আরমান মামলার এক নম্বর আসামি এবং হৃদয় চার নম্বর আসামি। এদের প্রায় ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নাম ‘ভাইয়া ২০২০’। গ্রুপের প্রধান আরমান।
একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং গ্রুপের প্রধান লিডার হচ্ছেন আরমান হোসেন। তার নেতৃত্বে একদল কিশোর একত্রিত হয়ে জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে জেলা শহরের তুলাতলি পর্যটন কেন্দ্র, ইলিশা মেঘনা রিসোর্ট, বাংলাবাজার ইকোপার্ক, দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বিনোদন পার্কসহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে যাওয়া নারী ও পর্যটকদের উত্ত্যক্ত করত তারা। এরা দামি ব্যান্ডের মোটরসাইকেল উচ্চশব্দে চালিয়ে সাধারণ মানুষকে বিরক্তও করত।
ওই সূত্রটি আরো জানান, গেল জানুয়ারি মাসে ওই গ্রুপের ৩ সদস্য চরফ্যাশনের জ্যাকব গিয়ে সেখানেও কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত  করেছিল। পরে স্থানীয়রা তাদেরকে আটকে শাসন করে ভোলায় পাঠিয়ে দেয়। তাদের ১৫ থেকে ২০ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নাম ‘ভাইয়া ২০২০’ গ্রুপ। জানা গেছে, ২০২০ সালে তারা একত্রিত হয়ে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলে। যাঁর জন্য গ্রুপের নাম দিয়েছে ‘ভাইয়া ২০২০’।
প্রসঙ্গত, গেল ৯ ফ্রেবুয়ারি ভোলা সদর উপজেলার তুলাতলি পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে ওই কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন নবদম্পতি রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে এই নবদম্পতির পথ গতিরোধ করে তাদের ফোনে অশ্লীল ভিডিও আছে বলে চাঁদা দাবি করেন। নবদম্পতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
পরে এ ঘটনায় ওই দিন রাতে রেদোয়ান বাদী হয়ে ভোলা সদর থানায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা আত্মগোপনে চলে যান।
পরে শনিবার রাতে ঢাকা থেকে ফারহান-৪ লঞ্চ করে ভোলায় আসলে ওই দুই কিশোরকে র‍্যাব-৮ গ্রেফতার করতে সক্ষম হয়। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চালাছে বলেও র‍্যাবের-৮ পক্ষ থেকে জানানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট