1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা,একই কবরস্থানে দাফন ২৫ বছর পর মন্ত্রীর সড়ক সংস্কার,ঠিকাদার লোকমান কমিশনারের চমক সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগে সূর্যমুখীর বাম্পার ফলনের হাতছানি বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বন্দোবস্ত ছাড়াই সরকারি খাসজমি হস্তান্তরের অভিযোগ! বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ,আহত শতাধিক

ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা। শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। তাদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছে সরকারি বাহিনী। প্রতিরোধ গড়ে তুলতে বালুর বস্তা দিয়ে ব্যারিকেড নির্মাণের পাশাপাশি বিভিন্ন স্থানে সুড়ঙ্গ খনন করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা ইতোমধ্যে লাহিজ প্রদেশের দুটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে এবং এডেনের দিকে এগিয়ে যাচ্ছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর চারজন সামরিক কর্মকর্তা এবং সরকারের সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, হুতিরা লাহিজ প্রদেশের আল-মাদারিবা এলাকার আল-খারাজ সামরিক ক্যাম্পে অবস্থান নিয়েছে। সেখান থেকে এডেন শহরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।

হুতিদের অগ্রযাত্রায় এডেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শহরটি রক্ষায় সরকারি বাহিনী বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা ব্যারিকেড নির্মাণ করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে সুড়ঙ্গ খননের কাজ চলছে। সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে এসব প্রতিরক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে লোহিত সাগর উপকূলের বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করে এডেন ও আশপাশের অঞ্চলে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেন সরকার। সরকারি বাহিনী উপকূলীয় এলাকা ছাড়ার পর সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে হুতিদের সামরিক সূত্র। তাদের দাবি, ধুবাব থেকে খোর আমিরার কাছাকাছি এলাকা পর্যন্ত ১৫০ কিলোমিটারের বেশি অঞ্চলে তাদের বাহিনী মোতায়েন করা হয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি ও এডেনের মধ্যবর্তী লাহিজ প্রদেশের উপকূলীয় এলাকায় হুতিদের অগ্রযাত্রায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ছাড়া এডেন থেকে তাইজ শহরে যাতায়াতের প্রধান সড়কের জন্য গুরুত্বপূর্ণ আল-মাকাতিরাহর পার্বত্য অঞ্চলও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। কয়েক সপ্তাহ ধরে হুতিদের অবরোধের মধ্যে রয়েছে তাইজ শহর।

সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের অবরোধ ভাঙতে তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে গত কয়েক সপ্তাহে লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন এলাকায় হুতিদের ধারাবাহিক অগ্রগতিতে সরকারি বাহিনী ক্রমেই চাপে পড়ছে।

এডেনে প্রাণঘাতী হামলা, নিহত ৮

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এডেন ও এর আশপাশের এলাকায় একাধিক হামলা চালিয়েছে হুতিরা। সরকারি সামরিক সূত্র জানিয়েছে, গত ১৫ অক্টোবর প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হন।

এ ছাড়া রোববার লাহিজ প্রদেশের একটি চেকপোস্টে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক ও সরকারি সূত্র।

এর আগে ২০১৫ সালেও এডেন দখলের চেষ্টা করেছিল হুতিরা। তবে সে সময় তাদের অভিযান সফল হয়নি।

যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু চলতি বছরের জুলাইয়ে সেটি ভেঙে যাওয়ার পর আবারও সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে দেশটির পশ্চিম উপকূলজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে হুতিরা।

বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে গোষ্ঠীটি। এশিয়া ও ইউরোপের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান বাশা রিপোর্টের মোহাম্মদ আল-বাশা বলেছেন, সরকারি বাহিনী মূলত প্রতিরক্ষামূলক অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। নতুন যুদ্ধফ্রন্ট তৈরি, হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা কিংবা সংঘাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ক্ষেত্রে তারা সফল হতে পারছে না।

তার মতে, রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি, সামরিক নেতৃত্বের বিভক্তি, বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক বিরোধ এবং কাগজে-কলমে থাকা কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে অনুপস্থিত সেনাসদস্যের সমস্যা সরকারি বাহিনীর দুর্বলতার অন্যতম কারণ।

তিনি আরও বলেন, বর্তমানে যুদ্ধের গতি ও দিকনির্দেশনা হুতিরাই নির্ধারণ করছে।

মানবিক সংকটে হাজারো মানুষ

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখের বেশি মানুষ।

রোববার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) লাহিজ প্রদেশের খারাজ শরণার্থীশিবিরের আশপাশে চলমান সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির আশঙ্কা, ওই এলাকায় প্রায় ৯ হাজার ৬০০ শরণার্থী ঝুঁকির মধ্যে রয়েছেন।

ইউএনএইচসিআর জানিয়েছে, চলমান সংঘাতের কারণে শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।

সব মিলিয়ে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় ইয়েমেনের দক্ষিণাঞ্চল, বিশেষ করে এডেনের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে সংকটের মুখে পড়েছে। তবে এখন পর্যন্ত এডেন শহরটি হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট