
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩৫-৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার ১৪ ই নভেম্বর/’২৬ তারিখে জাঁকজমকপূর্ণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ। সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত একটানা চলা উক্ত শ্রমিক ইউনিয়নের হালনাগাদ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। সরেজমিনে পরিদর্শন করে ভোট গ্রহন, ভোট গননা,নির্বাচন পরিচালনাকারীদের ভূমিকা, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সহ সার্বিক কার্যক্রম পর্যালাচোনা করে দেখা যায় উক্ত নির্বাচনটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত, গ্রহনযোগ্য,নিরপেক্ষ, জমজমাট,পেশীশক্তিমুক্ত ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হয়েছে। ভোট গ্রহণ সম্পন্ন শেষে প্রার্থী,পর্যবেক্ষক,সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে ভোট গননার কাজ চলে রাত ১২:৩০ টা পর্যন্ত। সেখানে নির্বাচনে মোট ৩৬ জন প্রার্থী ১৪ টি পদের বিপরীতে ভোটের লড়াইয়ে অংশগ্রহন করেন। সহ-সাংগঠনিক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ছাড়াও তাদের সমর্থক,গুণগ্রাহী, আত্মীয়-স্বজনের উপস্থিতে নির্বাচনস্থল সহ আশেপাশের জায়গা হাজার-হাজার মানুষের সরব উপস্থিতিতে তা’কানায়-কানায় পরিপূর্ণ হয়ে যায়। শ্রমিক ইউনিয়নটিতে সাধারণ শ্রমিক সদস্যর সংখ্যা ৭ হাজারের উপরে হলেও চাঁদা পরিশোধ করে সেখানে ভোটার সংখ্যা হালনাগাদ হয়েছিলেন ২৭৫০ জন। যা’র মধ্যে ২৪১৬ জন ভোটার স্বচ্ছ ব্যালেটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবারের নির্বাচনে। গভীররাত পর্যন্ত চলা ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার খান মোঃ শহীদ, সহ-নির্বাচন কর্মকতা এনায়েত নান্নু, আফজাল হোসেন,রাহাদ তালুকদার,এ্যাডঃ মশিউর রহমান পারভেজ, লিটন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা সবার উপস্থিতিতে বেসরকারীভাবে বিজয়ী ও বিজিত প্রার্থীদের নাম ও প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করেন। তাতে উক্ত বেসিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মোঃ জাকির হোসেন দর্জি (নিকটতম প্রতিদ্বন্দি, আঃ মালেক কবিরাজ), সাধারণ সম্পাদক পদে মোঃ মুনজুর হোসেন তালুকদার ( নিকটতম প্রতিদ্বন্দি সাইদুর রহমান মৃধা) কার্যকরী সভাপতি পদে মোঃ খোকন হাওলদার (নকটতম প্রার্থী হানিফ কাজী), সহ-সভাপতি-১ মোঃ লিটন খান, সহ-সভাপতি-২ সালাউদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সেলিম মুন্সী ( নিকটতম প্রার্থী নজরুল সর্দার), সহ- সাংগঠনিক পদে (আঃ রব,বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কোষাধ্যক্ষ পদে মোঃ মোশারফ মুন্সী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দপ্তর সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার সম্পাদক পদে মোঃ কবীর বেপারী,শ্রম সম্পাদক মোঃ ওসমান শেখ,ক্রীড়া ও ধর্ম সম্পাদক পদে- মোঃ হানিফ ১ নং সদস্য পদে হাফিজুল সর্দার সহ আরও ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনটিকে মাদারীপুর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,পর্যবেক্ষক,নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজ,গণমাধ্যম কর্মীরা সহ সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। তাদের অভিমত-এমন শান্তিপূর্ণ নির্বাচন মাদারীপুরে যত বেসিক ইউনিয়ন আছে সেখানেও এটি রোল মডেল হতে পারে।