1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা,একই কবরস্থানে দাফন ২৫ বছর পর মন্ত্রীর সড়ক সংস্কার,ঠিকাদার লোকমান কমিশনারের চমক সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগে সূর্যমুখীর বাম্পার ফলনের হাতছানি বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বন্দোবস্ত ছাড়াই সরকারি খাসজমি হস্তান্তরের অভিযোগ! বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ,আহত শতাধিক বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি,এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর ঢাকা রেঞ্জের ডিআইজি’র মাদারীপুরে আগমন-পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক রংপুর জেলা পুলিশ লাইনে”আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত

নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় তাঁর কোনো বক্তব্যের মাধ্যমে তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে নুসরাত তাবাসসুম তাঁর বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংসদে ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে তুলে ধরায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার দিন সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে রাখা হয়।

তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কমিটির প্রতিবেদন ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল তদন্তের জন্য। রোববার কমিটির মেয়াদ শেষ হচ্ছে। সোমবার তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।

ঘটনার প্রাথমিক ধারণা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন তাঁর বক্তব্য ছিল প্রাথমিক পর্যায়ের। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাননি। পাশাপাশি শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথাও ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা নিশ্চিত বক্তব্য দেননি; তদন্ত শেষ হওয়ার পরই বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানিয়েছিলেন।

ভিডিও ফুটেজ ও মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগুনে একটি ছাগল মারা যাওয়ার তথ্য সঠিক। সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কেউ বের হননি—এমন কথা তিনি কখনো বলেননি। পরে তিনি নিজেও একটি ভিডিও দেখেছেন, যেখানে এক নারীকে শিশুসন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। এসব বিষয় তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে।

তিনি আরও জানান, ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে। টেলিফোনে হুমকির ঘটনায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তদন্ত প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কিংবা সংসদের কেউ তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেননি।

কোনো সংসদ সদস্যের ওপর হামলা কিংবা তাঁর জানমালের ক্ষতি করার ঘটনাকে অত্যন্ত কঠোরভাবে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং দিয়ে বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এটি অসংসদীয় বক্তব্য নয়।

স্পিকার আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট