
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের আয়োজনে বদলিজনিত ও চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সিংগাইর জোনাল অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে বিদায়ী চারজনকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন—মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার আলিমুর রহমান, বিলিং সুপারভাইজার মনিরা বেগম , বিলিং সহকারী উন্নতি রাজবংশী এবং ক্যাশিয়ার স্বপ্না রানী বিশ্বাস। এর মধ্যে মনিরা বেগম স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম দেবব্রত ভৌমিক, জুনিয়র ইঞ্জিনিয়ার মীর আবু আহাদ, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ সরকার, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর আব্দুল হালিম, পাওয়ার ইজ কো-অর্ডিনেটর আব্দুল হক মোড়ল, ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেনসহ সিংগাইর জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ভিলেজ ইলেকট্রিশিয়ানরা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের প্রতি শুভকামনা জানানো হয়। সভাপতির বক্তব্যে ডিজিএম মোহাম্মদ গোলাম রাব্বানী বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ কর্মজীবন ও জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। একই সঙ্গে তারা যেন ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সিংগাইর জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত হয়।