1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যের ভিত্তিতেই শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ: মাহদী আমিন ঢাকা দখলের হুমকির জবাবে রিজভী: আমরা কি আমলকী চুষব? গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত সখীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন,বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,দেওয়া হবে ২৩ পদক বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম মাদারীপুরের শিবচরে জেলা এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি কাজিপুরের কৃতী সন্তান আনোয়ারুল ইসলাম রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি,চিঠি পাচ্ছে সব রাজনৈতিক দল গ্রামীণ ব্যাংকে হামলার অভিযোগ,আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ামতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের স,মিল,নিঃস্ব মালিক গাজীপুররের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধ বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ম্যানেজিং কমিটির সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ,পরিপত্র জারি সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সাইবার নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন পিরোজপুরের ইয়াসিন হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

ঢাকা দখলের হুমকির জবাবে রিজভী: আমরা কি আমলকী চুষব?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কি বসে বসে আমলকী চুষবে? ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ প্রস্তুত।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন, আর আমাদের দেশের জনগণ আমলকী চুষতে থাকবে? এই দেশ একটি গর্বিত ও অহংকারের দেশ। যারা নিজের রক্ত দিয়ে নিজের স্বাধীনতা অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছি। আমাদের অহংকারের জায়গা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব। আমাদের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’

পশ্চিমবঙ্গের ওই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নিম্নপর্যায়ের কোনো কর্মী এমন কথা বললে হয়তো বিষয়টি এভাবে বিবেচনা করা হতো না। কিন্তু মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি এ ধরনের বক্তব্য দেওয়ায় প্রতিবাদ জানানো প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেওয়া হবে না। দেশের মানুষ নিজেদের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রিজভী। তার অভিযোগ, প্রতিবেশী দেশ থেকে নির্দেশনা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ দেশে অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দমন-পীড়নের পথে না গিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তার এই বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট