1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
সখীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন,বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,দেওয়া হবে ২৩ পদক বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম মাদারীপুরের শিবচরে জেলা এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি কাজিপুরের কৃতী সন্তান আনোয়ারুল ইসলাম রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি,চিঠি পাচ্ছে সব রাজনৈতিক দল গ্রামীণ ব্যাংকে হামলার অভিযোগ,আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ামতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের স,মিল,নিঃস্ব মালিক গাজীপুররের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধ বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ম্যানেজিং কমিটির সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ,পরিপত্র জারি সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সাইবার নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন পিরোজপুরের ইয়াসিন হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর আটক রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের চাপ ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন,বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

‎‎রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স সকালে বর্ণাঢ্য রেলী, কবুতর উড়িয়ে এর উদ্বোধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। ‎বৃহস্পতিবার ‎২৬ থেকে ২৮ নভেম্বর/’২৬ পর্যন্ত সারাদেশে পালিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ইং, যা’র কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণের প্রধান সড়ক হতে বর্ণাঢ্য র‍েলী বের করা হয়। র‍েলিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। ‎পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া( এমপি)। উদ্বোধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ডিজিটাল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, খামারিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরকারী সহায়তা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। ‎এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আছির উদ্দিন,জেলা পরিবার-পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মতিউর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।‎ আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন,প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করা গেলে দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে, খামারজাত পণ্য দেশের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভবের পাশাপাশি এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে-যা’দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট