
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃতী সন্তান মো. আনোয়ারুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. আনোয়ারুল ইসলাম এর আগে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তাঁর এই নিয়োগের খবরে নিজ জন্মস্থান সিরাজগঞ্জের কাজিপুরে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি নিজ এলাকার শিক্ষা ব্যবস্থারও ইতিবাচক পরিবর্তন ঘটবে।