
ক্রাইম রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশরাফুল আলম। আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজিম উদ্দিন মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।