শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স সকালে বর্ণাঢ্য রেলী, কবুতর উড়িয়ে এর উদ্বোধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। বৃহস্পতিবার ২৬ থেকে ২৮ নভেম্বর/'২৬ পর্যন্ত সারাদেশে পালিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ইং, যা'র কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণের প্রধান সড়ক হতে বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিির সদস্য ও জেলা বিএনপি'র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া( এমপি)। উদ্বোধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ডিজিটাল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, খামারিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরকারী সহায়তা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আছির উদ্দিন,জেলা পরিবার-পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মতিউর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন,প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করা গেলে দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে, খামারজাত পণ্য দেশের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভবের পাশাপাশি এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে-যা'দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত