1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ বাসীর জনপ্রিয় ব্যক্তি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র পীরগঞ্জে গু‌র্জিপাড়া পার্বতীপুরে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে দুর্গাপূজা রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার পীরগাছায় কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্বে ওবায়দুল ইসলাম ও মিঠু লস্কর ঈশ্বরগঞ্জে আওয়ামী.লীগের বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী রংপুর রাজশাহী ও চট্রগ্রাম জেলার পুজামন্ডপ পরিদর্শন করেন কিশোর গ্যাং দমনে নতুন উদ্যোগ সরকারের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শেখ ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা,নিহত-৫৩ দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক?

রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার বাংলাদেশি ওমরাহযাত্রীদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে তাঁদের একটি অংশের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে তাঁদের দেশে ফেরার সর্বশেষ অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিশেষ আয়োজনের কথা জানিয়েছিল সরকার। ধর্মমন্ত্রীর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় ইমাম পরিষদের নেতারা ও স্বজনদের উপস্থিত থাকার কথা ছিল।

গত ১০ অক্টোবর সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নিহত হন। আহত বাংলাদেশির সংখ্যা পরবর্তী সময়ে বেড়ে ২৭ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে ১৬ জন ওমরাহযাত্রী এবং ১১ জন সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ছিলেন বলে দূতাবাসের প্রতিবেদনে জানানো হয়।

হামলার পর বিমান চলাচল ব্যাহত হওয়ায় রিয়াদে বিপাকে পড়েন কয়েক শ বাংলাদেশি যাত্রী। তাঁদের মধ্যে ইহরাম পরা ৬৭ জন ওমরাহযাত্রীকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ছাড়া বাতিল হওয়া ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মাম বিমানবন্দর দিয়ে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

এ ঘটনায় নিহত দুই বাংলাদেশির একজন কুমিল্লার নাঙ্গলকোটের ওমরাহযাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরি। অপরজন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মেদ, যিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ প্রায় ৯ লাখ টাকা পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। হামলার পর আহত বাংলাদেশিদের চিকিৎসা ও দেশে ফেরার ব্যবস্থা করতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট