1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক? ফজরের পর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত,পরিচয় মেলেনি রংপুর বাসীর জনপ্রিয় ব্যক্তি,রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ফ্যাসিবাদ চলবে না’ স্লোগানে উত্তাল তেল আবিব,মঞ্চ ছাড়লেন বেন-গভির দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে,প্রস্তাব অনুমোদন অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব,রাশমিকা নাকি বিজয়? “নান্দাইল বাসীর প্রিয় ব্যক্তি”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম ব্যাটারদের ব্যর্থতায় হার,কাঠগড়ায় বাংলাদেশ: তাসকিন ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,বদলগাছীতে সংবাদ সম্মেলন মুকসুদপুর উপজেলা বিএনপির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক ইনফান্তিনো কি কাল ঢাকায় নামছেন

বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টায়  বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন আনন্দের উৎসব। সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বদলগাছী  উপজেলার প্রায় ৪০০ জন দুস্থ,দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট