1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক? ফজরের পর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত,পরিচয় মেলেনি রংপুর বাসীর জনপ্রিয় ব্যক্তি,রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ফ্যাসিবাদ চলবে না’ স্লোগানে উত্তাল তেল আবিব,মঞ্চ ছাড়লেন বেন-গভির দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে,প্রস্তাব অনুমোদন অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব,রাশমিকা নাকি বিজয়? “নান্দাইল বাসীর প্রিয় ব্যক্তি”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম ব্যাটারদের ব্যর্থতায় হার,কাঠগড়ায় বাংলাদেশ: তাসকিন ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,বদলগাছীতে সংবাদ সম্মেলন মুকসুদপুর উপজেলা বিএনপির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক ইনফান্তিনো কি কাল ঢাকায় নামছেন

ফজরের পর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সরকার গঠনের শুরুর দিকে ফজরের নামাজের পর বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দেখা গেলেও এখন আর তেমনটি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিন নিজের নির্বাচনী এলাকায় ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে মিরপুরের সড়ক পরিষ্কারে নেমেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সে সময় সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, দলের নেতাকর্মীরা প্রতিদিন ওই এলাকায় পরিচ্ছন্নতার কাজ করবেন।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ইদানীং বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে; আমরা যদি পুরাতন সংস্কৃতিতে ফিরে যাই তাহলে দেশকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবো? অবশ্যই বিরোধিতা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি বিরোধীদল স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করে দেয়-তা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সাথে গাদ্দারি হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই ও একাত্তরের শহীদদের লক্ষ্য ছিল অভিন্ন-এ দেশের মানুষ যেন সুশিক্ষা পায় এবং পরিবেশ ভালো থাকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে এসেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিশ্বে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেভাবেই এ দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি যেভাবে একাত্তরকে ধারণ করে, সেভাবেই জুলাইকে ধারণ করে।’

দাওয়াত পাওয়ার পরও জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দল যোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য সব বিষয়ে একমত হওয়া যাবে না। কিন্তু দেশের স্বার্থে দ্বিমত পোষণ করার কারণ নেই।’

সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দলের ভিন্নমত থাকতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই সরকার ও বিরোধী দলকে জনগণ সংসদে পাঠিয়েছে। জনগণ দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়। তাই সড়ক অবরোধ ও বিক্ষোভের মাধ্যমে জনজীবন ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

এ সময় শনিবার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ তুলনামূলক ভালো হলেও সবচেয়ে খারাপ অবস্থা হাসপাতাল ও সরকারি কোয়ার্টারে।’

সরকারি কর্মকর্তারা পরিবেশের বিষয়ে সচেতন না হলে সাধারণ মানুষ কী শিখবে, সে প্রশ্নও তোলেন তিনি। সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে সঙ্গে নিয়ে আজ থেকেই কাজ শুরু করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট