1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে,প্রস্তাব অনুমোদন অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব,রাশমিকা নাকি বিজয়? “নান্দাইল বাসীর প্রিয় ব্যক্তি”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম ব্যাটারদের ব্যর্থতায় হার,কাঠগড়ায় বাংলাদেশ: তাসকিন ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,বদলগাছীতে সংবাদ সম্মেলন মুকসুদপুর উপজেলা বিএনপির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক ইনফান্তিনো কি কাল ঢাকায় নামছেন ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ সিরাজগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম সৌদি আরব ও কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ সর্বোচ্চ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে,বদলগাছীতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বদলগাছী(নওগাঁ)পতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত চাঁদাবাজি, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বরিবার সকাল ১১ টায় বদলগাছীর চারমাথায় মাতাজী রোড়ে এক অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা আব্দুল জলিল বলেন, পূর্বশত্রুতার জের ধরে গত ১ আগস্ট ২০২৬ তারিখে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের ভাড়াটে সন্ত্রাসী শহিদুল, দুলাল ও হাসান আমাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও হাসুয়া দিয়ে নির্মমভাবে পিটিয়ে দুই পায়ের গোড়ালি এবং বাম হাতের আঙুল ভেঙে দেয়। উক্ত ঘটনার পর বদলগাছী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুজন আসামিকে গ্রেফতার করে; এবং বর্তমানে প্রধান আসামি পলাতক রয়েছেন।

আব্দুল জলিল আরও দাবি করেন, হত্যাচেষ্টা মামলা থেকে নিজের ভাড়াটে সন্ত্রাসীদের বাঁচাতে এবং তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই জাহাঙ্গীর আলম বিজ্ঞ আদালতে উল্টো মিথ্যা মামলা দায়ের করেছেন এবং গণমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি উক্ত মিথ্যা মামলায় যাদের সাক্ষী করা হয়েছে, তারাও এ বিষয়ে কিছুই জানেন না বলে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জানান।

ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটন ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে নিরপেক্ষ ও গভীর অনুসন্ধানের জন্য প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এই বিএনপি নেতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলমের দায়েরকৃত চাঁদাবাজী মামলার ১নং সাক্ষী মোহাম্মদ মাহাবুব । তাঁর বক্তব্যে বলেন,আমি ঘটনার দিন সেখানে  ছিলাম না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট