1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গঠিত বিশেষ পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে স্বেচ্ছাসেবক দলের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা থাকার পরও গুরুত্বপূর্ণ এই কমিটিতে তাদের কাউকে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে সংগঠনটির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তারা রাজপথে সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন। অথচ দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবকে কেন্দ্র করে গঠিত জেলা বিএনপির ১০ সদস্যের মনিটরিং কমিটিতে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দল বিগত ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সামনের সারিতে থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। কিন্তু দুর্গা উৎসবের এই মনিটরিং কমিটিতে স্বেচ্ছাসেবক দলের কারও নাম রাখা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমাকে যদি আপনাদের পছন্দ নাও হয়, তবে দলের অন্য নেতাকর্মীদের মধ্য থেকে যাকে আপনাদের পছন্দ হয়, তাঁকেই অন্তত দুটি পদে এই কমিটিতে যুক্ত করার জন্য জোর আবেদন জানাচ্ছি। মনে রাখতে হবে, সময়ের কাছে কিন্তু মানুষ বড় অসহায়, বিশেষ করে রাজনীতিবিদরা।”

সংশ্লিষ্ট নেতাকর্মীদের মতে, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সক্রিয় ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে ১০ সদস্যের পূজামণ্ডপ মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে জসিম উদ্দিন রিপন এবং সদস্য সচিব হিসেবে আলী আজমকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরে অনুমোদিত ওই কমিটিতে স্বেচ্ছাসেবক দলের কোনো প্রতিনিধির নাম না থাকাকে কেন্দ্র করেই এ অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এসব বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ এর কাছে জানতে চাইলে উনি বলেন আমি আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমরা সর্বদিক থেকে অবহেলিত তৃণমূলের সাথে অন্যায় করা হচ্ছে, আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনেই উপস্থাপন করতে চাই !

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট