1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব কবির খানকে আহ্বায়ক ও ইলিয়াচ ফকির কে সদস্য সচিব করে ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে উপজেলা বিএনপি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত নতুন পুরাতনের সমন্বয়ে কমিটিতে যেমন রয়েছে ব্যাবসায়ী তেমনি স্থান পেয়েছে বর্তমান রাঘদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আছে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
১২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক মোঃ কবির খান বিগত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমানে তিনি উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক পদেও দায়িত্ব পালন করছে, কমিটিতে সদস্য সচিব পদে নতুন মুখ ব্যাবসায়ী মোঃ ইলিয়াচ ফকির বিগত সংসদ নির্বাচনে নিজ পরিশ্রম ও দক্ষতা দিয়ে দলের উপজেলার নেতৃবৃন্দের মন জয় করেন তেমনি বর্তমান সাংসদ সেলিমুজ্জামান সেলিম এর ঘনিষ্ঠ জন হিসাবে এলাকায় নিজেকে প্রতিষ্ঠিত করে, কমিটিতে আরো উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছ যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী টুটুল কাজী, ও বর্তমান রাঘদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাদ্দাম হোসেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বলেন মুকসুদপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী এবং আরো গতিশীল করতে আমরা রাঘদী ইউনিয়ন বিএনপিতে নতুন পুরাতনের সমন্বয়ে এমন একটি কমিটি দেওয়ার চেষ্টা করেছি যারা রাঘদী ইউনিয়নের উন্নয়ন এবং জনগণের সেবায় নতুন দার উন্মোচন করবেন।
সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু বলেন, রাঘদী ইউনিয়ন মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন, এই ইউনিয়নটি একটি ব্যাবসায়ী জোন হিসাবে অন্যান্য ইউনিয়নের তুলনায় এই ইউনিয়নের রয়েছে আলাদা গুরুত্ব, সে কথা মাথায় রেখে আমরা একটা ব্যালেন্স টিম দেওয়ার চেষ্টা করেছি যাতে তাঁরা এই ইউনিয়নের মানুষের সার্বিক মঙ্গলে কাজ করতে পারেন এবং ইউনিয়নটিকে বিএনপির ঘাটিতে রুপান্তর করতে সক্ষম হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট