1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম সৌদি আরব ও কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ সর্বোচ্চ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সৌদি আরব ও কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭-এর সাইডলাইনে দেশটির বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকুয়া পাওয়ারের প্রধান নির্বাহীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এসব বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণ, এলএনজি আমদানি, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল-কাহতানির সঙ্গে বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী। একই সঙ্গে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন তিনি।

এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তার বিষয়েও সৌদি মন্ত্রীকে অবহিত করেন অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। জবাবে সৌদি মন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সব সময় সৌদি আরবের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি সরকারের চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের জ্বালানি খাতের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরবের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রতিনিধিদল বিনিময় এবং সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।

অন্যদিকে, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং কাতার এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা ও এলএনজি আমদানির বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কাতার এনার্জির আন্তর্জাতিক কার্যক্রমের আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি আমদানির উৎস ও সরবরাহপথ বহুমুখীকরণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ সময় দুই দেশের জ্বালানি প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনের তৃতীয় বৈঠকে সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকুয়া পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অনিন্দ্য ইসলাম অমিত।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে অ্যাকুয়া পাওয়ার। এ খাতে ভবিষ্যৎ সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট