1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্বে ওবায়দুল ইসলাম ও মিঠু লস্কর ঈশ্বরগঞ্জে আওয়ামী.লীগের বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী রংপুর রাজশাহী ও চট্রগ্রাম জেলার পুজামন্ডপ পরিদর্শন করেন কিশোর গ্যাং দমনে নতুন উদ্যোগ সরকারের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শেখ ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা,নিহত-৫৩ দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক? ফজরের পর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত,পরিচয় মেলেনি রংপুর বাসীর জনপ্রিয় ব্যক্তি,রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ফ্যাসিবাদ চলবে না’ স্লোগানে উত্তাল তেল আবিব,মঞ্চ ছাড়লেন বেন-গভির দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে,প্রস্তাব অনুমোদন অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

কিশোর গ্যাং দমনে নতুন উদ্যোগ সরকারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্য সচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে কমিটির সদস্য সংখ্যা, কার্যপরিধি এবং কত দিনের মধ্যে কমিটি গঠন সম্পন্ন করতে হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এসব বিষয়ে পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সপ্তাহে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচ শতাধিক কিশোরকে গ্রেফতার করা হয়। একই সময়ে চাঁদপুরে এ ধরনের সন্দেহে গ্রেফতার করা হয় ৭৬ জনকে।

গত মাসে চট্টগ্রামে সবজি বিক্রেতা হৃদয় (১৬) হত্যাকাণ্ডের পেছনে কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

এদিকে, বিভিন্ন জেলায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে গ্রেফতার কিশোরদের সংখ্যা বাড়তে থাকায় কারাগারগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা।

রাজধানীতেও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছিলেন, মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকায় কোনো কিশোর গ্যাং থাকতে দেওয়া হবে না। এসব এলাকায় অভিযান জোরদারের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েনের কথাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট