1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মুরাদনগর সরিষা চাষে শীর্ষে, ফসলের মাঠে ফুলের সমারোহ 

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লায় সরিষা চাষে  শীর্ষে মুরাদনগর। পুরো জেলায় সরিষা চাষাবাদ করা হয়েছে ১৬ হাজার ৩শ হেক্টর। এর মধ্যে শুধু মুরাদনগরে  ৯ হাজার ৯ হেক্টর সরিষার আবাদ করেছন কৃষকেরা। এতো বেশি আর কোন উপজেলায় সরিষা চাষাবাদ করা হয় না। এখানে বারি জাতের ১৭, ১৮, ১৪ এবং  বিনা-১১ জাতের সরিষা করেছেন কৃষকরা। বিস্তীর্ণ  মাঠজুড়ে শুধু হলুদ ফুলের সমারোহ। সরিষার ভালো ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে আনন্দের হাসি। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে  উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের।
কৃষি অফিস সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলায় এ মৌসুমে সরিষার লক্ষ মাত্রা  ৯ হাজার ৪৫ হেক্টর,  আবাদ করা হয়েছে ৯ হাজার ৯ হেক্টর।  এখানে  বারি- ১৪, ১৭ ও ১৮  জাতের সরিষা চাষ করা হয়েছে । তবে বাম্পার ফলন হয় বারি ১৮ ও ১৭ জাতের সরিষার।
সরেজমিনে দেখা যায়,  মুরাদনগরের কৃষিমাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে ।  মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সরিষার ফুলের চারপাশে মৌমাছির আনাগোনা ।
শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল  গ্রামের কৃষক কমল বলেন, দুই একর জমিতে সরিষা আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আসা করা যায় ফলনও ভালো হবে।
কামাল্লা ইউনিয়নের আলগী  গ্রামের কৃষক রুক্কু মিয়া জানান, সরিষা ফসলের ফলন ভালো হয়। তাই প্রতিবছর সরিষার আবাদ করি। এবছর এক একর জমিতে সরিষা করেছি।  আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে।
বাবুটিপাড়া গ্রামের কৃষক মোখলেসুর রহমান  বলেন, ৫০ শতক জমিতে সরিষার চাষ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে। সরিষায় অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরের মতো এবারও আবাদ করেছি।
এছাড়াও যাত্রাপুর , আন্দিকুট, আকবপুরসহ বিভিন্ন  ইউনিয়নের কৃষকরা জানায়, সরিষার তেলের চাহিদা বাড়ায় এবছর এ ফসলের চাষ বেড়েছে। ঝড় বৃষ্টি কম হওয়ায় ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলন হতে পারে।
মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন (পাপ্পু) বলেন, কৃষকের মাঝে ভালো মানের বীজ ও সার সরবরাহ করা হয়েছে। বৃষ্টি বাদলা কম হওয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।  প্রাকৃতিক দূর্যোগ না হলে এবারও সরিষার ভালো ফলন হবে বলে আশাবাদী। ###
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট