1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের ছুটি কমিয়ে দু-দিন থেকে একদিন করা হয়েছে। নতুন এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

প্রশাসনিক সূত্রে জানানো হয়, ঈদের আসল তারিখ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন নির্ধারিত হয়।

তাই ক্যালেন্ডারের আগের দিনক্ষণ বদলে নতুন করে বৃহস্পতিবার (২৮ মে) দিনটিকে ছুটির জন্য বেছে নেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোরবানির ঈদে দু-দিন ছুটি দেওয়া হতো বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের পক্ষে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটিসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) কোরবানির ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) বকরি ঈদ পালন করা হবে।

তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। কুরবানির ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে।

ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট