
মনিরুল ইসলাম,সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে সূর্যমুখী বে – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আজ (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় ১ম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব এবাদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাবেক) জনাব গোলাম মঞ্জুর কাদের।
১ম সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অতিথিরা বলেন, ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি তোমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে। পড়ালেখার প্রতিযোগিতা যেমন থাকবে ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতাটাও থাকতে হবে সমান ভাবে। তবেই দেশ এগোবে। পৃথিবীটা হবে আরও বর্ণিল ও শান্তিময়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্যমুখী বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাহী পরিচালক জনাব ফাহাদ ফরহাদ।