1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড নতুন দায়িত্বে আইন,জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি Mostbet Platformunun Hərtərəfli İcmalı və İlk Addımlar – Mostbet Qeydiyyatı – Adi Səhvlərdən Çəkinin ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, শিবগঞ্জে কলেজ কর্মচারী গ্রেপ্তার জনগণের বিশ্বাস ও ভালবাসার ওপর নির্ভরতা রাখতে চাই: প্রধানমন্ত্রী

ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড় সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও কুটুবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নন্দীগ্রাম উপজেলার কড়ইইাট এলাকার মো. একরাম হোসেনের ছেলে মো. শামীম হোসেন (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে মো. গোলাম মোস্তফা (২০) এবং বগুড়া সদর উপজেলার কুটুবাড়ী এলাকার মো. আলমগীরের ছেলে মো. আরিফ (২১)।

ভ্রাম্যমাণ আদালত ১নং ও ২নং আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩নং আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো মাদক কারবারি কিংবা মাদকসেবীর জন্য ছাড় নেই। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে ডিএনসি।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠন আরও সহজ হবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট