1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড নতুন দায়িত্বে আইন,জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি Mostbet Platformunun Hərtərəfli İcmalı və İlk Addımlar – Mostbet Qeydiyyatı – Adi Səhvlərdən Çəkinin ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, শিবগঞ্জে কলেজ কর্মচারী গ্রেপ্তার জনগণের বিশ্বাস ও ভালবাসার ওপর নির্ভরতা রাখতে চাই: প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশত যাত্রী রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নাগরিক সংবর্ধনা বদলগাছীতে মাদক মুক্ত ওপুলিশিং সভা অনুষ্ঠিত খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ ফরিদপুরে ১১দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়। আজ বৃহস্পতিবার (২১ মে) তিন দিনব্যাপী বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে, যা শনিবার (২৩ মে) পর্যন্ত চলবে।

বৈঠকে অংশ নিতে গতকাল বুধবার কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল।

বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন, বাংলাদেশ যৌথ নদী কমিশনের পরিচালক মো. আবু সৈয়দ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুমানুজ্জামান।

এ ছাড়া প্রতিনিধিদলে যোগ দেবেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ।

ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এক প্রধান প্রকৌশলীর।

এবারের বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গঙ্গার পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণ ইস্যু। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের শেষ বৈঠক।

বৃহস্পতিবার বৈঠকের শুরুতেই বাংলাদেশের প্রতিনিধিদল মুর্শিদাবাদে যাবেন। সেখানে বৈঠকের ফাঁকে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গা নদীর পানির প্রবাহ পরিমাপ করবেন তারা। পরে প্রতিনিধিদল কলকাতায় ফিরে একটি অভিজাত হোটেলে মূল বৈঠকে অংশ নেবে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি ওই চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে এই শুষ্ক মৌসুমে দুই দেশের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি বণ্টনের বিধান রয়েছে।

চুক্তি অনুযায়ী, গঙ্গায় পানির প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।

পানির প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৪০ হাজার কিউসেক এবং বাকি অংশ পাবে ভারত। আর পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমানভাবে পানি ভাগ করে নেবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট