1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড নতুন দায়িত্বে আইন,জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি Mostbet Platformunun Hərtərəfli İcmalı və İlk Addımlar – Mostbet Qeydiyyatı – Adi Səhvlərdən Çəkinin ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, শিবগঞ্জে কলেজ কর্মচারী গ্রেপ্তার জনগণের বিশ্বাস ও ভালবাসার ওপর নির্ভরতা রাখতে চাই: প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশত যাত্রী রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নাগরিক সংবর্ধনা বদলগাছীতে মাদক মুক্ত ওপুলিশিং সভা অনুষ্ঠিত খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ ফরিদপুরে ১১দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্যান্টের বিশেষভাবে তৈরি গোপন পকেটে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার জয়পুর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মোঃ ওসমান গণির ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় জয়পুরহাট থেকে মোকামতলাগামী সড়কে বগুড়াগামী ‘ABDULLAH TRAVELS’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটির এইচ-১ সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা আশরাফুল ইসলামের দেহ তল্লাশি করে তার প্যান্টের বিশেষভাবে তৈরি গোপন পকেট থেকে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেটে মোট ১ হাজার পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি আইটেল বাটন ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিএনসির অভিযান চলমান রয়েছে। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট