1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

৯ম পে স্কেল: এলো আরেক সুখবর

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ জুলাই থেকে দেশে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও বড় ধরনের সুখবর আসছে। মূলত নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং বিদ্যমান বেতন-পেনশন বৈষম্য দূর করতে এই পে স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নবম পে স্কেল নির্ধারণে গঠিত সচিব কমিটির এক উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ সুপারিশমালা গৃহীত হয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নবম পে স্কেলে গ্রেডভিত্তিক ব্যবধান এবং বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে নিচের স্তরের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুলনামূলকভাবে ওপরের স্তরের বা উচ্চপদস্থ কর্মকর্তারা নতুন স্কেলে কিছুটা কম সুবিধা পেতে পারেন।

নতুন এই পে স্কেলের আওতায় সরাসরি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

নতুন পে স্কেলে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ক্ষেত্রেও বড় ধরনের সংস্কারের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে যারা তুলনামূলকভাবে কম পেনশন পাচ্ছেন, তাদের সুবিধা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে সচিব কমিটি। বিশেষ করে, যেসকল পেনশনার বর্তমানে প্রতি মাসে ২০ হাজার টাকার নিচে সুবিধা পাচ্ছেন, নতুন স্কেল কার্যকর হলে তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

নতুন এই পে স্কেলের বড় চমক হচ্ছে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি। শুধু সরাসরি সরকারি কর্মচারী নয়, এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও সরকার একটি সমন্বিত গাইডলাইন বা নির্দেশনা জারি করতে যাচ্ছে। ফলে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সরকারি কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

সচিব কমিটির নেওয়া সিদ্ধান্ত ও সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগগুলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আগামী ১ জুলাইয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যেই এই পে স্কেল চূড়ান্ত রূপ পাবে, যা নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট