1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

শামীম শেখ,স্টাফ রিপোর্টারঃ

মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনকালে উদ্ভূত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়ন সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত সমস্যাসমূহ দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন এবং জনসেবার মানোন্নয়নে সকলকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা;
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে মাগুরা জেলার এপ্রিল/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শাহ্ শিবলী সাদিক এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য তার নেতৃত্বাধীন টিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী ইউনিট হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরা এবং শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী ইউনিট হিসেবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা পুরস্কৃত হয়; জেলা গোয়েন্দা শাখার পক্ষে জনাব মুন্সী রাসেল হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ এবং সিসিআইসি শাখার পক্ষে জনাব জিএম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ পুরস্কার গ্রহণ করেন।

ব্যক্তিগত ক্যাটাগরিতে এসআই (নিঃ) শুভংকর রায় জেলার শ্রেষ্ঠ অফিসার এবং এসআই (নিঃ) মোঃ মেহেদী হোসেন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও এএসআই (নিঃ) মোঃ তৌহিদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মাহাবুব আলম, এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম এবং সার্জেন্ট মোঃ ইমরান হোসেন নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ পুরস্কার অর্জন করেন।

অপরদিকে নায়েক/২০৫ (সশস্ত্র) শামসুল হক ও তার টিম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার অর্জন করেন এবং তার টিমের পক্ষে তিনি পুরস্কার গ্রহণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট