1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বড়ইয়ায় খেয়াঘাট-হাটবাজারের ইজারা মওকুফের প্রতিশ্রুত হারুন আর রশীদ নান্দাইলে রাজনৈতিক বিরোধের জেরে মাহফিলে ওয়াজ না করেই ফিরে গেলেন মুজিবুর রহমান চাটগামী নতুন ঝড়ের শঙ্কায় গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ডিসেম্বরে এক দিনের ছুটি নিলেই টানা চার দিন অবকাশের সুযোগ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ”আসক”এর আলোচনা সভা অনুষ্ঠিত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নেতৃত্বে গোবিন্দগঞ্জে উন্নয়নে নতুন গতি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,আটক-১ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা,আসামি ৫০০৮ জন তিন বছর পর মুম্বাইয়ের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম মুয়াজ্জিন ও খাদেম পাবেন সরকারি সম্মানী ভাতা যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০,পাল্টা জবাবের হুঁশিয়ারি কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মিঠাপুকুরে প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়া গেছে ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক ঐক্যের ভিত্তিতেই শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ: মাহদী আমিন ঢাকা দখলের হুমকির জবাবে রিজভী: আমরা কি আমলকী চুষব? গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত সখীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন ঝড়ের শঙ্কায় গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এতে জরাজীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করা ১৩ লাখের বেশি ফিলিস্তিনি চরম ঝুঁকিতে পড়তে পারেন।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সতর্কবার্তায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এমন তাঁবুতে বসবাস করছেন, যেগুলো বসবাসের অনুপযোগী। ভারী বৃষ্টিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু ও এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত যেসব ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, সেগুলোও ধসে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। বাসাল বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি তৈরি হলে গাজাবাসী ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বেন।

আসন্ন দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ঝড় আঘাত হানার আগেই ত্রাণ সরবরাহ, বাস্তুচ্যুত মানুষের সহায়তা এবং জরুরি সেবা সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

উদ্ধার সরঞ্জাম ও ত্রাণের সংকট

গাজার উদ্ধারকারী দলগুলো প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটে রয়েছে বলে জানিয়েছেন মাহমুদ বাসাল। জ্বালানি, লুব্রিকেন্ট, টায়ার, ব্যাটারি, খুচরা যন্ত্রাংশ, উদ্ধারকাজের যানবাহন ও পানির পাম্পের ঘাটতি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় পৌরসভাগুলোরও প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার।

বাসাল বলেন, বৃষ্টির পানি থেকে বাস্তুচ্যুত মানুষকে রক্ষায় ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে উন্নত ও টেকসই তাঁবু সরবরাহ করতে হবে। পাশাপাশি তাঁদের বসবাসের এলাকার অবকাঠামো সংস্কারে অর্থ বরাদ্দ জরুরি। ন্যূনতম মানবিক পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ প্রয়োজন।

বর্তমান পরিস্থিতিকে ফিলিস্তিনিদের অধিকার, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর আশঙ্কা, শীত মৌসুমে গাজায় এটিই শেষ দুর্যোগ হবে না। প্রয়োজনীয় ত্রাণ ও সরঞ্জাম পৌঁছানো গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

আগের ঝড়েও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি

এর আগে গত ৬ নভেম্বর গাজায় আঘাত হেনেছিল শক্তিশালী ঝড়। ওই সময় মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বাস্তুচ্যুত মানুষের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন।

গাজার শীতকালীন জরুরি সাড়া বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির তথ্য অনুযায়ী, ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি।

গত ১৩ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তীব্র শীতের কারণে নয় মাস বয়সী শিশু কিনান আহমেদ আরকিকের মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে ঠান্ডাজনিত এটিই ছিল প্রথম মৃত্যুর ঘটনা। গত শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডায় গাজায় ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।

ধ্বংসস্তূপের মধ্যে চতুর্থ শীত

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি। দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

বাসস্থান হারিয়ে লাখো ফিলিস্তিনি তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। এসব আশ্রয়স্থলে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও শীত নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এর মধ্যে নতুন করে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো না গেলে গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট