
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টার
আসন্ন ১০ ডিসেম্বর/’২৬ আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মাদারীপুর জেলা শাখার এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ শে নভেম্বর) সন্ধ্যায় সংস্থাটির জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ মশিউর রহমান পারভেজ এর সঞ্চালনায় উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীর, সহ-সভাপতি ও ”প্রজ্ঞা” এনজিও এর নির্বাহী পরিচালক এস,এম রেজাউল করিম রেজা, সহ-সভাপতি ও ”রাইটস যশোর” এনজিও এর জেলা প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ বদরুন নাহার কলি, কোষাধ্যক্ষ নূরুল হক সরদার, দপ্তর সম্পাদক শরীফ সাজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য নাসিরউদ্দিন নাহিদ তালুকদার, সদর উপজেলার সাধারণ সম্পাদক জাকির মাতুব্বর সহ অন্যান্য মানবাধিকার প্রতিনিধি। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানবাধিকার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী আঃ সোবহান জমাদ্দার, লায়ন আরিফ ইসলাম বুলেট খান, সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) মোঃ মাসুদ খান। অনুষ্ঠান থেকে ১০ ডিসেম্বর/’২৬ তারিখ আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সম্মিলিতভাবে সকল সামাজিক ও মানবাধিকার সংগঠন সহ জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে একযোগে জাঁকজমকপূর্ণভাবে তা’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এমসয় বক্তারা জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আইনের সুশাসন নিশ্চিতের মাধ্যমে সকলের মানবিক অধিকার সুরক্ষায় সরকার, মাদারীপুর প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সচেতন মহল সহ সবার প্রতি অনুরোধ রাখেন। অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য মানবাধিকার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য সরোয়ার হোসেন, ঢালী, টিপু সুলতান, রেজাউল করিম রেজা, খাইরুল ইসলাম, সদর উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাত আকন, মানবাধিকার কর্মী রাহাদ তালুকদার সহ অন্যান্য প্রতিনিধি। অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে সংস্থাটির সভাপতি “আসক” এর জেলা শাখার সকল সহকর্মীদের মানুষের মানবাধিকার অধিকার রক্ষায় আরও অধিক তৎপর ও সক্রিয় অংশগ্রহণের আহবান জানান।