
আনোয়ারুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মো. আব্দুর রাজ্জাক (৪৮) ও মো. জাহাঙ্গীর আলম (৬৩) নামে দুই আওয়ামীল কর্মীকে আটক করেছে থানা-পুলিশ।
পুলিশ জানায় আটক আব্দুর রাজ্জাক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জাহাঙ্গির আলম উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। নাশকতা এড়াতে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক আব্দুর রাজ্জাক ফুলবাড়ী উপজেলার সুজাপুর প্রফেসরপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় কিশোর লাইব্রেরির মালিক ও বই ব্যবসায়ী। অপর আটক জাহাঙ্গীর আলম বারকোনা স্টেশনপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে। তিনি রেলওয়ে স্টেশনের একটি চায়ের দোকানে চা বিক্রি করেন।
আটক দুজনকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নাশকতা এড়াতে তাঁদের আটক করা হয়েছে।