1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বড়ইয়ায় খেয়াঘাট-হাটবাজারের ইজারা মওকুফের প্রতিশ্রুত হারুন আর রশীদ নান্দাইলে রাজনৈতিক বিরোধের জেরে মাহফিলে ওয়াজ না করেই ফিরে গেলেন মুজিবুর রহমান চাটগামী নতুন ঝড়ের শঙ্কায় গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ডিসেম্বরে এক দিনের ছুটি নিলেই টানা চার দিন অবকাশের সুযোগ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ”আসক”এর আলোচনা সভা অনুষ্ঠিত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নেতৃত্বে গোবিন্দগঞ্জে উন্নয়নে নতুন গতি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,আটক-১ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা,আসামি ৫০০৮ জন তিন বছর পর মুম্বাইয়ের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম মুয়াজ্জিন ও খাদেম পাবেন সরকারি সম্মানী ভাতা যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০,পাল্টা জবাবের হুঁশিয়ারি কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মিঠাপুকুরে প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়া গেছে ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক ঐক্যের ভিত্তিতেই শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ: মাহদী আমিন ঢাকা দখলের হুমকির জবাবে রিজভী: আমরা কি আমলকী চুষব? গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত সখীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়ইয়ায় খেয়াঘাট-হাটবাজারের ইজারা মওকুফের প্রতিশ্রুত হারুন আর রশীদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশীদের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া এলাকার ৬৩ নম্বর চল্লিশকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশীদ বলেন, নির্বাচিত হলে তাঁর দায়িত্ব পালনকাল পর্যন্ত বড়ইয়া ইউনিয়নের খেয়াঘাট, হাটবাজারসহ যেসব স্থানে ইজারা দিতে হয়, সেসব ইজারা মওকুফের ব্যবস্থা করবেন। ইজারার নির্ধারিত অর্থ তিনি নিজস্ব অর্থায়নে পরিশোধ করবেন। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ইজারা খরচের চাপ থেকে স্বস্তি পাবেন।

তিনি আরও বলেন, জনগণের দেওয়া আমানতের কখনো খেয়ানত করবেন না। চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি বরাদ্দের অর্থ ও উন্নয়নসামগ্রী ইউনিয়নের সব ওয়ার্ডে সুষমভাবে বণ্টন করবেন। দল-মতনির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তিনি বড়ইয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. খলিল মৃধা, আবদুল মালেক মৃধা, মো. শাহাদুল, মো. মোস্তফা, মো. জালাল হাওলাদার, মো. শহিদুল্লাহ হাওলাদার, মাওলানা আবু বক্কর আকন, নাসিম সোহেল, মো. মনির হোসেন, মো. এনায়েত মৃধা, মো. মুনসুর ও আবদুল কুদ্দুস মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বড়ইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন সভাটি সঞ্চালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট