1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০,পাল্টা জবাবের হুঁশিয়ারি কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মিঠাপুকুরে প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়া গেছে ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক ঐক্যের ভিত্তিতেই শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ: মাহদী আমিন ঢাকা দখলের হুমকির জবাবে রিজভী: আমরা কি আমলকী চুষব? গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত সখীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন,বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,দেওয়া হবে ২৩ পদক বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম মাদারীপুরের শিবচরে জেলা এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি কাজিপুরের কৃতী সন্তান আনোয়ারুল ইসলাম রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি,চিঠি পাচ্ছে সব রাজনৈতিক দল গ্রামীণ ব্যাংকে হামলার অভিযোগ,আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ামতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের স,মিল,নিঃস্ব মালিক

ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আনোয়ারুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

বেসিক ট্রেনিং রুম, প্রফেসর পাড়া, ফুলবাড়ী, দিনাজপুরে ফুলবাড়ী সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবির বাস্তবায়িত সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার প্রফেসর পাড়ায় অবস্থিত বেসিক ট্রেনিং রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত ২৫ জন সিএসও সদস্যের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুম বিল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার, সন্তান এবং সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি সিসিডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সমান আওয়াজ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও নারীদের এগিয়ে নেওয়া, সামাজিক সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা এবং নারীর নেতৃত্ব বিকাশে অনুকূল পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ সোহানুর রহমান সুমন। তিনি তাঁর দপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করেন। এ ছাড়া নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার এবং সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণটি সার্বিক বিষয় ফেসিলিটেশন করে মোছা: খাদিজা আক্তার সিসিডিবি সমান আওয়াজ প্রকল্প এর এরিয়া ম্যানেজার ও প্রকল্পের অন্যান্য স্টাফ গন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নেতৃত্বের গুণাবলি বিকাশ, দায়িত্বশীল নেতৃত্ব, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে নারীর ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন। এ সময় সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণটি সিএসও সদস্যদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক স্থানীয় শাসনব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সমান আওয়াজ প্রকল্পের মূল লক্ষ্য হলো—প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও মেয়েদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে সমতা, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট