
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক:
মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়াগেছে। আজ ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন্থ জারুল্যাপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তফসিল মোতাবেক মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৪ জুন ২০২৬,উক্ত তারিখের মধ্যে কোন আবেদন ক্রয় বিক্রয় না হওয়ায় বিধি মোতাবেক পুনরায় তফসিল না করে গোপনে বিধি বহিভূত ওই তফসিলেই অভিভাবক সদস্য পুরুষ তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মহিলা অভিভাবক সদস্য আয়শা সিদ্দীকা ও সুমি খাতুন কমিটিতে অন্তর্ভুক্ত করেন। কিন্তু প্রধান শিক্ষক আশেকুর রহমানের সাথে আয়শা সিদ্দীকার বনিবনা না হওয়ায় তাকে বাতিল করে বিধিবহির্ভুত মার্জিয়া ইয়াছমিনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেন বলে বিদ্যুৎসাহী সদস্য সামচুজ্জোহা মিয়া গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার তদন্ত করতে আসলে অভিভাবক, এলাকাবাসী সাথে বর্তমান বিধিবহিভুর্ত কমিটির রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখে এটিইও তদন্ত না মিঠাপুকুর চলেযান। এ ছাড়াও এলাকার আইয়ুব আলীর কাছ থেকে তার ছেলেকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ দেয়ার কথা বলে ৮ লক্ষ টাকা উৎকচ গ্রহন করেন বলে অভিয়োগ করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আশেকুর রহমান আইয়ুব আলীর অভিযোগ মিথ্যা বলে জানান। গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা শিক্ষা অফিসার বরাবর উক্ত প্রাথমিক বিদ্যলয়ের ৫৪ জন অভিভাবক ও এলাকাবাসী আবেদন করলে উপজেলা শিক্ষা অফিসার এটিইও সাইফুর রহমানকে আহবায়ক করে ৫( এটিইও)সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি করেন। উক্ত তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সরেজমিন তদন্ত করে অভিযোগের সততা পেয়েছেন। তদন্তে অভিভাবক ছকিনা বেগম জানান, তার স্বামী সৈয়দ আলীর মৃত্যুর পর তার ছেলে মিজানুর রহমানের মোবাইল সিম প্রধান শিক্ষক নিয়ে রাখেন ও উপবৃত্তির টাকা প্রধান শিক্ষক উত্তোলন করে আত্মসাৎ করেন বলে ছকিনা তদন্ত কমিটির সদস্যগণকে জানান। বিদ্যালয় অভিভাবক ও এলাকাবাসী উক্ত বিধিবহির্ভুত পূনার্ঙ্গ কমিটি বাতিল করে পুনরায় তফসিল দেয়ার জোর দাবী জানিয়েছেন।