1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা,একই কবরস্থানে দাফন ২৫ বছর পর মন্ত্রীর সড়ক সংস্কার,ঠিকাদার লোকমান কমিশনারের চমক সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগে সূর্যমুখীর বাম্পার ফলনের হাতছানি বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বন্দোবস্ত ছাড়াই সরকারি খাসজমি হস্তান্তরের অভিযোগ! বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

মানবতার সেবায় আবারও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম। উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দারিয়াপুর গ্রামে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চারটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে এক বস্তা করে চাল তুলে দিয়েছেন তিনি।

সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছেন হতদরিদ্র বুলবুল ইসলাম, পা হারানো ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় থাকা মা মোছাঃ আমিজন বেওয়া, দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত কফুর আলী এবং মানবেতর জীবনযাপন করা মাজেদা খাতুন। এসব পরিবারের আর্থিক ও মানবিক সংকটের কথা জানতে পেরে তাদের বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন রাসেল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু চাল বিতরণই নয়, এর আগেও রাসেল ইসলাম বিভিন্ন অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসুস্থ রোগীদের ওষুধ কিনে দেওয়া, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা এবং বিভিন্ন সমস্যায় পড়া মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মতো কাজ করে আসছেন তিনি। এমনকি কোথাও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেলেও দ্রুত সেখানে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

রাসেল ইসলাম জানান,নিজের হালাল উপার্জন থেকে একটি অংশ তিনি সব সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানোকে তিনি মানবিক ও সামাজিক দায়িত্ব বলে মনে করেন। সামর্থ্য অনুযায়ী এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান তিনি।

তার এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায়, অসুস্থ, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয় রাসেল ইসলামের এমন উদ্যোগ এলাকায় মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট