1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা,একই কবরস্থানে দাফন ২৫ বছর পর মন্ত্রীর সড়ক সংস্কার,ঠিকাদার লোকমান কমিশনারের চমক সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগে সূর্যমুখীর বাম্পার ফলনের হাতছানি বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বন্দোবস্ত ছাড়াই সরকারি খাসজমি হস্তান্তরের অভিযোগ! বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর তা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মো. রুবেল হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল হাসান দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী আকন্দপাড়া এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়,মামলার বাদী একজন নারী উদ্যোক্তা। তিনি টাঙ্গাইল শহরে ফাস্ট ফুড রেস্টুরেন্ট পরিচালনা করতেন। একই ব্যবসায় যুক্ত থাকার সুবাদে গ্রেপ্তারকৃত আসামি রুবেল হাসানের সাথে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। রেস্টুরেন্টের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন দোকান না পাওয়া পর্যন্ত মালামাল রাখার জন্য আসামির পরামর্শে মাসিক ১ হাজার টাকা ভাড়ায় তার গুদামঘর ব্যবহার করেন বাদী। গত ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে সাক্ষীদের উপস্থিতিতে পুটিয়াজানী বাজারে আসামির গুদামঘরে ফ্রিজ, চিলার, আইস বক্স,নাইট্রোজেন ফ্লাশিং সিস্টেম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের চিপস বানানোর মেশিন ও গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল গচ্ছিত রাখা হয়। চাহিবামাত্র মালামাল ফেরত দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে চলতি বছরের ৪ মে গুদামে গিয়ে বাদী মালামালগুলো দেখতে পাননি। এ বিষয়ে জানতে চাইলে আসামি জানান, নিরাপত্তার স্বার্থে মালামালগুলো তার বাড়িতে রাখা হয়েছে।
পরবর্তীতে বাদী টাঙ্গাইল শহরে নতুন দোকান ভাড়া নিয়ে গত ২৪ অক্টোবর বিকেলে পিকআপ ভ্যান ও লোকজনসহ আসামির বাড়িতে মালামাল আনতে যান। এ সময় আসামি মালামাল গচ্ছিত রাখার বিষয়টি অস্বীকার করেন এবং বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর দেলদুয়ার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর দেলদুয়ার থানা পুলিশ পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী বাজার এলাকা থেকে অভিযুক্ত মো. রুবেল হাসানকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তারের পর ওইদিন আদালতে হাজিরা করা হলে মামলার বাদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মালার বাদি নিরাপত্তা হীনতায় ভুগছেন। রুবেল হাসান একাধিক বিয়ে করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া রুবেলের ৬ নাম্বার স্ত্রী রাকিয়া খান রুহি এডভোকেট না হলেও এডভোকেট পরিচয়ে মামলটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট