1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর টেকনাফ বাসীর জনপ্রিয় ব্যক্তি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র পীরগঞ্জে গু‌র্জিপাড়া পার্বতীপুরে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে দুর্গাপূজা রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার পীরগাছায় কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান’ (এসআরবি-৮) এর নেতৃত্বে নোয়াখালী থেকে গ্রেফতার হলো “ক্লুলেস” হত্যা মামলার এক আসামী। বৃহস্পতিবার (২২ শে অক্টোবর) এক সংবাদ ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর এসআরবি-৮ (সিপিসি-৩) এর কমান্ডিং অফিসার (সিও) স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির । এসময় তার সাথে ছিলেন মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ। সংবাদ ব্রিফিং থেকে জানা যায়, গাজীপুর জেলার কোনাবাড়ী থানার দেউলিয়া বাড়ী এলাকার মরহুম আলী তালুকদারের পুত্র ও গাজীপুরের খোলাপাড়া সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষক আবুল বাশার (৩৯) গত ১৮ই অক্টোবর/’২৬ তারিখে নিজ বাসা থেকে বের হবার পরে নিখোঁজ হন এবং তার সাথে পরিবারের সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক পর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রী ও স্বজনদের কাছে মারধর ও আহতের দৃশ্য পাঠিয়ে চিকিৎসার খরচ বাবদ বিকাশে টাকা দাবি করা হয়। তাতে পরিবারের সন্দেহ হলে তারা আইন-শৃঙ্খলা বাহিনী ও থানার স্মরণাপন্ন হন। পরবর্তীতে এর সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সদস্যরা। পাশাপাশি ছাঁয়া তদন্ত শুরু করে এসআরবি-৮ মাদারীপুর ক্যাম্প। এক পর্যায়ে মাদারীপুর এসআরবি-৮ ক্যাম্পের আওতাধীন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের একটি হোটেল থেকে (২০ অক্টোবর) আবুল বাশারের মৃতদেহ উদ্ধার করা হলে নিহতের ভাই বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এর সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী ও এসআরবি’র বিশেষ টিম। অবশেষে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে “ক্লুলেস” এই হত্যাকান্ডের খুনী আসামী সনাক্তে স্বল্প সময়ের ব্যবধানে মাদারীপুর এসআরবি-৮ সক্ষম হলে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আফুলশী মিয়া বাড়ীর ছালেহ আহম্মেদের পুত্র ও প্রকৃত খুনী আতাউর রহমান (৫৮)-কে নোয়াখালী এসআরবি-১১ (সিপিসি-৩) এর সহযোগিতায় উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারে সক্ষম হন। তার সাথে এ হত্যাকান্ডে আর কারা জড়িত ছিলো তার তথ্য উদঘাটনেরও চেষ্টা করছে এসআরবি-৮ মাদারীপুর ক্যাম্প। এছাড়া পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট