1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর টেকনাফ বাসীর জনপ্রিয় ব্যক্তি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র পীরগঞ্জে গু‌র্জিপাড়া পার্বতীপুরে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে দুর্গাপূজা রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার পীরগাছায় কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্বে ওবায়দুল ইসলাম ও মিঠু লস্কর ঈশ্বরগঞ্জে আওয়ামী.লীগের বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী রংপুর রাজশাহী ও চট্রগ্রাম জেলার পুজামন্ডপ পরিদর্শন করেন কিশোর গ্যাং দমনে নতুন উদ্যোগ সরকারের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শেখ ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা,নিহত-৫৩ দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতায় আইন শৃঙ্খলা ভালো রাখতে প্রতি মূহুর্তে মানুষের পাশে ছিলন বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ। তিনি সততা, মেধা, বিচক্ষনতা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে শান্তিময়ী মানুষের মন জয় ও পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জ্বল করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

জানা যায়,তিনি বিজয়নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে সাধারন মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করেন। মাদক কারবারী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো নীতিসহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেছেন। সাধারন মানুষ যেন কোন হয়রানির শিকার হতে না হয় তার জন্য তিনি ভুক্তভুগিদের কথা শুনে দ্রুত সমস্যার সমাধান দিয়ে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর শান্তিকামী মানুষের মধ্যে শ্রদ্ধা ও আস্থা ফিরে এসেছে। তার এই সততা,অক্লান্ত পরিশ্রমের ফলে বিজয়নগর থানায় মাদক নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলার ব্যপক উন্নতি হয়েছে। তাই মানুষের মুখে শোনা যায় তার প্রশংসার কথা।

ভুক্ত ভুগীরা জানান,প্রতিটি গ্রাম মহল্লা ও বস্তি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রন,জিডি ও মামলা করতে কোন অর্থ লাগে না। তিনি যেন একজন মানবতার ফেরিওয়ালা। তিনি বিজয়নগর থানার অফিসার পদে যোগদান করে গত ০৯-০৫-২০২৬ ইং তারিখে । তাঁর যোগদানের পর মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা তার নেতৃত্বে গ্রেফতার হয়েছে বলে জানা যায়। তার আতঙ্কে এলাকায় অপরাধী ও সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানান অনেকেই। মোহাম্মদ আহসান উল্লাহ বলেন,আমরা বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সোনার বাংলাদেশ মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে।

 

তিনি আরও বলেন,পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে দিন রাত মানুষের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো। বিজয়নগর থানার এলাকাবাসীর পক্ষ থেকে হাজারও সালাম জানান এই সৎ অফিসার মোহাম্মদ আহসান উল্লাহকে।বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ তার হাতে এ সম্মাননা তুলে দেন।সম্মাননা গ্রহণের পর ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন“এ অর্জন শুধু আমার একার নয়, বিজয়নগর থানার সকল কর্মকর্তা ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিজয়নগর থানাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করতে আমাকে অনুপ্রাণিত করবে।

 

বিভিন্ন সময়ে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যহতি এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ এর জন্য আগামী পথ চলার শুভ কামনা জানিয়েছেন জনপ্রতিনিধিসহ সাধারন মানুষ ও মিডিয়া ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট