1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর টেকনাফ বাসীর জনপ্রিয় ব্যক্তি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র পীরগঞ্জে গু‌র্জিপাড়া পার্বতীপুরে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে দুর্গাপূজা রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার পীরগাছায় কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্বে ওবায়দুল ইসলাম ও মিঠু লস্কর ঈশ্বরগঞ্জে আওয়ামী.লীগের বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী রংপুর রাজশাহী ও চট্রগ্রাম জেলার পুজামন্ডপ পরিদর্শন করেন কিশোর গ্যাং দমনে নতুন উদ্যোগ সরকারের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শেখ ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা,নিহত-৫৩ দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষা অভিযানে ২০০ কেজি ইলিশ জব্দ করেন পুলিশ সরাইলে ভাড়া বাসায় মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না

বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় গত ২১(অক্টবর)বুধবার  বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ইতিপূর্বেও শহীদ মিনারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। তবে গত রাতে বাঁকি দুটি পিলারও ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্কুল সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত এই শহীদ মিনারটি গতকাল রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ভাঙচুর করে। ঘটনাটি জানতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবগত করে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা রানি জানান, গতকাল রাতের আঁধারে কে বা কারা শহীদ মিনারটি ভেঙেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এ ঘটনায় আজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাব-ইনস্পেক্টর (এসআই) কামরুল বলেন, ঘটনাটি কতটুকু সত্য তা সরেজমিনে তদন্ত করে দেখা হয়েছে। প্রাথমিক তদন্তে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালানো হচ্ছে এবং তদন্ত শেষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, শহীদ মিনারটি এমন একটি স্থানে নির্মাণ করা হয়েছিল যেন শিক্ষার্থীদের খেলাধুলার মাঠে কোনো অসুবিধা না হয়। তাদের ধারণা, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। বরং পরিকল্পিতভাবে  ভাঙচুর করা হয়েছে । স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট