1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ,এস আর বি’র সহায়তায় গ্রেফতার অনলাইনে সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, প্রতিকার পান না ৫৬ শতাংশ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য সাথিঁয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি,সাথিঁয়া থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস,আগুন জ্বালিয়ে চাঞ্চল্য দক্ষিণ আইচায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ২৮টির মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করেছে চর কচ্ছপিয়ার দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদরাসা ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে ওসির যোগসাজে রাতের অধারে রিসোর্টের নির্মাণ কাজ,জনমনে প্রশ্ন লক্ষ্মীপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্র দলের নেতা মারধরের অভিযোগ  কক্সবাজার বাসীর জনপ্রিয় ব্যক্তি, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম.সাজেদুর রহমান মাদারীপুর জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুশাসন, পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী

সবুজে ভরেছে কাজীপুরের মাঠ, আমন ধান রোপণে মুখরিত প্রকৃতি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজীপুরে আমন ধানের সবুজ চারা এখন কৃষকদের মাঝে আশার আলো ছড়াচ্ছে। ভালো ফলন ও কাঙ্ক্ষিত দামের প্রত্যাশায় সোনালি ফসল ফলাতে মাঠে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে উপজেলা জুড়ে পুরোদমে শুরু হয়েছে আমন ধানের চারা রোপণ। বর্তমানে জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের আশা অনুকূল আবহাওয়া, ফসলের নিবিড় পরিচর্যা এবং সময়মতো সার ও কীটনাশক প্রয়োগ করা গেলে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হবে।

কাজীপুরের মাঠে মাঠে এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় চোখে পড়ছে সবুজে ঘেরা চারা রোপণের মনোরম দৃশ্য। একদিকে এই সবুজ প্রকৃতিকে যেমন প্রাণবন্ত করেছে, অন্যদিকে কৃষকের মুখেও ফোটাচ্ছে আশার আলো। মাঠে এখন উৎসবমুখর পরিবেশ; কেউ জমিতে চারা রোপণ করছেন, কেউবা ব্যস্ত জমি চাষে।সাধারণত শ্রাবণের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ভাদ্র মাসের মধ্যে কৃষকেরা আমনের চারা রোপণ করে থাকেন। আর এখনই আমন ধান রোপণের সবচেয়ে উপযুক্ত সময়। গত কয়েক দিনের বৃষ্টি আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে অপেক্ষাকৃত নিচু জমিগুলোতে চাষের উপযোগী পর্যাপ্ত পানি জমেছে। এই সুযোগে চারা রোপণের জন্য দ্রুত জমি প্রস্তুত করছেন স্থানীয় কৃষকেরা।সোনালি ফসল ফলানোর লক্ষ্য নিয়ে মাঠে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন তারা। কৃষকদের আশা, নিবিড় পরিচর্যার মাধ্যমে মাঠে মাঠে আশানুরূপভাবে বেড়ে উঠবে আমন ধান। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, নাটুয়ারপাড়া, মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নে সবচেয়ে বেশি আমন ধানের আবাদ হচ্ছে। এ ছাড়া কাজীপুর পৌরসভা, মাইজবাড়ী, খাস রাজবাড়ী,কাজীপুর সদর ও নিশ্চিন্তপুর ইউনিয়নেও পুরোদমে আমন চাষ করছেন কৃষকেরা।

কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে এ পর্যন্ত সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আবাদ অর্জিত হয়েছে। বন্যা না হলে ভাদ্র মাসের মধ্যেই চারা রোপণ শেষ হবে।আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ধানের উৎপাদন ভালো হবে। সময়মতো বৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকরা ধানের চারা রোপণ শুরু করেছেন। চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, এ বছর তিনি ৯ বিঘা জমিতে আমন ধান রোপণের প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে ৬ বিঘা জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে এবং বাকি জমিগুলো প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার খরচ কিছুটা বেশি।

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে চলতি মৌসুমে পুরোদমে আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। এ বছর উপজেলায় ১১ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে ৫৫ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তিনি আরও জানান, আমনের বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি কার্যালয় থেকে চাষিদের সময়মতো সেচ দেওয়া এবং সরকারি প্রণোদনার সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট