1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজিপুরে বাড়ছে লাভজনক কলা চাষ সাংবাদিকের জালে গাঁজা ব্যবসায়ী: গণপিটুনি খেয়ে ‘বাবা-মা নেই উলিপুরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচন,কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নিশাদূল ইসলাম নিশাদ মাদারীপুরে যমজ বোনের পানিতে পড়ে মৃত্যু দেখে অন্য বোনেরও দম বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১৬২,নিখোঁজ ৪০৩ পর্যটক ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু  গ্যাস নিতে আধা বেলা পার,জমার টাকা তুলতেই হিমশিম সিএনজি অটোরিকশা চালকরা রাজাপুরে জমি দখলের অভিযোগ,সংবাদ সম্মেলন করেছেন রুহানা আক্তার নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ডিমলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’ যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ শ্রমিক আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে

কাজিপুরে বাড়ছে লাভজনক কলা চাষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

স্বল্প খরচে ও কম সময়ে অধিক ফলন এবং লাভ হওয়ায় কাজিপুরে কলার আবাদ বৃদ্ধি পাচ্ছে। এখানকার মাটি ও আবহাওয়া কলাচাষে উপযোগী, তাই যুক্ত হচ্ছেন নতুন চাষিরাও। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সর্বত্রই কলার আবাদ হয়ে থাকে। তবে দুর্গম চরাঞ্চলের খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, মাইজবাড়ী, শুভগাছা, নিশ্চিন্তপুর, মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নে কলার আবাদ বেশি হয়। এই উপজেলায় সাধারণত সবরি, সাগর ও কাঁচকলার আবাদ বেশি হয়ে থাকে। ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় কৃষকরা কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। বাণিজ্যিক ও পারিবারিকভাবে কলার আবাদ হয়ে থাকে।

সরেজমিনে দেখা যায়, পারিবারিকভাবে লোকজন বাড়ির আঙিনায়, রাস্তার ধারে ও পরিত্যক্ত জায়গায় কলার আবাদ করছেন। ভালো দাম পাওয়ায় অনেকেই কলাগাছ রোপণ করছেন। নাটুয়ার পাড়া ইউনিয়নের আকবর হোসেন জানান , “জমিতে একবার কলাগাছ লাগানোর পর টানা তিন বছর আবাদ করা হয়। তিন বছর পর সেই জমিতে এক বছর অন্য কোনো ফসলের চাষ করা হয় এবং পরবর্তীতে আবার কলার আবাদ করা হয়। এই এক বছরে এ পর্যন্ত ২০,০০০ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে কলা বিক্রি করে খরচ বাদ দিয়ে প্রায় ২৫,০০০ টাকা লাভ হয়েছে। আমাদের জায়গা কম, তাই বেশি করে চারা লাগাতে পারি না।” তিনি আরও বলেন, “ তেমন কোনো খরচ নাই, শুধু একবার চারা রোপণ করলেই হয়।” তিনি সকলকে বাড়িতে কলার চারা রোপণের পরামর্শ দেন। পৌর বাজারের কলা ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, কাজিপুরের চরাঞ্চলের কলা থাকলে অন্য এলাকার কলা বিক্রি কম হয়।

কাজিপুরে চাপা কলা: প্রতি ডজন প্রায় ৭০ থেকে ৯০ টাকা।সবরি কলা: প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা (ডজন প্রতি ৯০০ থেকে ১২০০ টাকা বা প্রতি পিস ১০ টাকা পর্যন্ত)।সাগর বা অন্যান্য সাধারণ কলা: প্রতি ডজন ৪০ থেকে ৬০ টাকা।

কলাচাষিরা বলেন, ‘অন্য ফসলের তুলনায় কলা চাষে খরচ কম এবং লাভ বেশি হয়। তাই প্রতিবারই কলাগাছ লাগানো হয়।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, কাজিপুরের মাটি কলা চাষের জন্য উপযোগী হওয়ায় কলার আবাদ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট